এলন মাস্কের সম্পদের পরিমাণ ৮০০ বিলিয়ন!
এই টাকা বাংলাদেশের মানুষের মধ্যে ভাগ করে দিলে প্রতিজন প্রায় ৫-৬ লাখ টাকা করে পাবে। সবাই লাখপতি হবে।
এলন মাস্ক যদি প্রতিদিন ১ কোটি টাকা খরচ করেন তাহলে ৯৬ লাখ কোটি টাকা শেষ হতে প্রায় ২৬ হাজার বছরের বেশি সময় লাগবে।
যদি এই টাকাকে ১০০০ টাকার নোটে সাজানো হয়, নোটের সিরিয়াল হবে কয়েক হাজার কি.মি. লম্বা।এই পথ ধরে ঢাকা থেকে ইউরোপ বা আফ্রিকা পর্যন্ত পৌঁছানো সম্ভব হবে।
বাংলাদেশের এক বছরের বাজেট যদি ৭ লাখ কোটি টাকা হয় তাহলে এলন মাস্কের সম্পদ বাংলাদেশের এক বছরের বাজেটের প্রায় ১৪ গুণ।
যদি এলন মাস্ক বাড়ি নির্মাণ করতে চায় এবং যদি প্রতি বাড়ি নির্মাণে ২০ লাখ টাকা খরচ ধরা হয়, তাহলে প্রায় ৪.৮ কোটি বাড়ি তৈরি করা সম্ভব। এতে বাংলাদেশের প্রায় সব পরিবারকে ২০ লাখ টাকা মূল্যের বাড়ি দেওয়া সম্ভব হবে।
যদি সে গাড়ি কিনতে চায় এবং প্রতি গাড়ির দাম ১০ লাখ টাকা ধরা হয়, তাহলে প্রায় ৯.৬ কোটি গাড়ি কেনা সম্ভব হবে।
